ঢাকা (BST) বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | ০৬:২২ পূর্বাহ্ন
কলকাতা (IST) বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | ০৫:৫২ পূর্বাহ্ন
+8801000000001 [email protected]
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

এই লোকের তার মেয়েকে নিয়ে একটা লেখা পড়ে অবাক হলাম! এরা কেমন মানুষ আসলে? কেমন স্বামী এরা?... more

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
পঠিত: ৩৬৩ বার
এই লোকের তার মেয়েকে নিয়ে একটা লেখা পড়ে অবাক হলাম! এরা কেমন মানুষ আসলে? কেমন স্বামী এরা?... more

এই লোকের তার মেয়েকে নিয়ে একটা লেখা পড়ে অবাক হলাম! এরা কেমন মানুষ আসলে? কেমন স্বামী এরা? 

 

তিনি লিখেছেন, "এই মেয়েটার এখনো দাঁতই ওঠেনি অথচ ইনিই আমার পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান নারী। আমার ওয়াইফ প্রায় তিন বছরে তার বাবার বাড়িতে আমাকে মোট তিনদিন নিতে পারেনাই অথচ এই মেয়ে তার তিন মাস বয়সেই তার নানু বাড়িতে আমাকে তিন সাতে মোট একুশ দিন নিয়ে গেছে৷ 

 

আমার মেসেঞ্জারের নটিফিকেশন বন্ধ ছিল সবসময়৷ এই মেয়ে আমার মেসেঞ্জারের নোটিফিকেশন অন করিয়েছে৷ যেখানে ওর মা'য়ের মেসেজ কোনদিন চেকই করতাম না কালেভদ্রে হয়ত কল রিসিভ করতাম, সেখানে এই মেয়ের জন্য এখন ওর মা'কে আমার প্রতিদিন মাল্টিপল টাইম কল করতে হয়" 

 

মানে নিজের মেয়েকে নিয়ে সে গর্ব করে পোস্ট দিচ্ছে নিজের বউরে ছোট করে৷ যে কি না এ মেয়েটার মা৷ যাকে সে নারী দুনিয়ায় আনছে৷ 

 

মানুষ এতোটা লজ্জাহীন কেমনে হয়! একজন মা কত কষ্ট ত্যাগের পর একটা সন্তান জন্ম দেয়৷ সে মায়ের মূল্য নাই৷ মূল্য সব এখন তার সন্তানের৷ 

 

সরি টু সে! আপনি হয়তো একজন ভালো বাবা হতে পারেন কিন্তু আপনি একজন ভালো স্বামী না ভালো মানুষ ও না৷ দোয়া করি আপনার মেয়ে যেন আপনার মতন কোনো স্বামী না পায়৷

মন্তব্যসমূহ (০)

এখনও কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি আপনি করুন!